× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের রাজধানীতে গুলি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২২ ১৭:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের রাজধানীতে গুলি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগ টুইটবার্তায় জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে এ গুলির ঘটনা ঘটেছে।  যেখানে গুলির ঘটনা ঘটেছে তার পাশেই চলছিল একটি কনসার্ট। ব্যস্ত সড়কে অনেক মানুষের আনাগোনা ছিল। গুলিতে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার বিষয়ে তথ্য জানানো হয়নি।

এক ভিডিওতে দেখা গেছে, হামলার পর সড়কে পড়ে থাকা লোকদের সাহায্য করছে পুলিশ কর্মকর্তারা। কতজন লোক আহত হয়েছেন তা স্পষ্ট করেনি স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারীকেও শনাক্ত করা যায়নি। তবে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে একের পর এক গুলির ঘটনা ঘটে চলছে। কয়েকটি নির্বিচার গুলির ঘটনার পর দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি জোরালো হয়েছে।

গত ২৪ মে টেক্সাসের একটি স্কুলে নির্বিচার বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন।

তার কয়েক দিন আগে নিউইয়র্কের বাফেলোয় একটি সুপারমার্কেটে এক বন্দুক হামলায় ১০ জন নিহত হন।

এ ঘটনাগুলোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি নতুন করে গতি পায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা