প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৭:৪৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬ ২১:২৯ পিএম
ছবি: ফক্স নিউজ
কুয়েতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, কুয়েতের বিভিন্ন স্থানে হামলায় চালিয়ে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি সিস্টেম (হিমার্স) প্ল্যাটফর্ম বা রকেট ও মিসাইল হামলা চালাতে পারে এমন শক্তিশালী যুদ্ধযান। এছাড়া অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি তেহরানের।
আল জাজিরার প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ভাষ্য, তারা ওই স্থানগুলোতে হামলা চালিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বাহিনী এবং ইসরায়েল সমর্থিত যোদ্ধারা অবস্থান করছিল।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, বিপুল সংখ্যক বিপ্লব-বিরোধী এবং যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী রয়েছে, তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।