× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উড্ডয়নের আগে স্থগিত স্পেসএক্সের স্টারশিপ মিশন-১৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১০:৩৭ এএম

টেক্সাসের স্টারবেস থেকে একটি পরীক্ষামূলক ফ্লাইটের জন্য প্রস্তুত করা হচ্ছে স্পেসএক্স-এর মেগা রকেট স্টারশিপ। বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ এ তোলা। ছবি: এপি ফটো

টেক্সাসের স্টারবেস থেকে একটি পরীক্ষামূলক ফ্লাইটের জন্য প্রস্তুত করা হচ্ছে স্পেসএক্স-এর মেগা রকেট স্টারশিপ। বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ এ তোলা। ছবি: এপি ফটো

স্পেসএক্সের শক্তিশালী মেগারকেট স্টারশিপ-এর ১৩তম পরীক্ষামূলক উড্ডয়ন স্থগিত করা হয়েছে।

উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বৃহস্পতিবার রকেটের কিছু ইঞ্জিন সচল হতে ব্যর্থ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে এই উৎক্ষেপণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

স্পেস ডট কমের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত স্পেসএক্সের স্টারবেস কেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (জিএমটি ২২৪৫) রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। তবে প্রথম স্তরের ইঞ্জিনগুলো সক্রিয় হওয়ার ঠিক আগ মুহূর্তে স্বয়ংক্রিয় ব্যবস্থায় (অটোমেটিক অ্যাবোর্ট) উৎক্ষেপণ প্রক্রিয়াটি স্থগিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, ইঞ্জিনগুলো আশানুরূপভাবে চালু না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ বাতিল করা হয়েছে। বর্তমানে রকেট থেকে জ্বালানি (প্রপেল্যান্ট) নামিয়ে ফেলা হচ্ছে।

পরবর্তী প্রস্তুতির কথা জানিয়ে মাস্ক আরও বলেন, “একটি সফল উড্ডয়ন নিশ্চিত করতে রকেটের দুটি র‍্যাপটর ইঞ্জিন পরিবর্তন করা হবে। আশা করছি আগামী সপ্তাহের শুরুর দিকেই পুনরায় উৎক্ষেপণের চেষ্টা করা সম্ভব হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা