× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি: ৪ বছরের বেশি থাকতে লাগবে অনুমতি

বিবিসি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ০৮:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (দ্য ইয়ার্ড) শিক্ষার্থী ও পথচারীদের আনাগোনা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (দ্য ইয়ার্ড) শিক্ষার্থী ও পথচারীদের আনাগোনা। ছবি: রয়টার্স

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম আরও কঠোর করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। 

নতুন নিয়ম অনুযায়ী, বিশেষ অনুমতি ছাড়া কোনো বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে চার বছরের বেশি অবস্থান করতে পারবেন না। এছাড়া শিক্ষা কার্যক্রম পরিবর্তন বা এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের সুযোগও সীমিত করা হয়েছে।

এতদিন বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের হাতে থাকলেও, নতুন নীতিমালায় সেই ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ম কার্যকর হবে।

সংস্থাটির মতে, এই পদক্ষেপের মাধ্যমে ভিসার ব্যাপক অপব্যবহার রোধ করা সম্ভব হবে এবং নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার হবে।

আগে এফ-১ এবং জে-১ ভিসার আওতায় আসা শিক্ষার্থীরা ডুরেশন অব স্ট্যাটাসের সুবিধা পেতেন। অর্থাৎ, ডিগ্রি শেষ করতে যতদিন সময় প্রয়োজন, ততদিন তারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ বন্ধ হচ্ছে।

এ প্রসঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেন, “দশক ধরে বিদেশি শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেয়ে আসছেন। হাজার হাজার শিক্ষার্থী দেশত্যাগ এড়াতে বছরের পর বছর বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করছেন। এই বিশৃঙ্খলা বন্ধ হওয়া জরুরি।”

বিপাকে পড়তে পারেন উচ্চতর গবেষকরা

যুক্তরাষ্ট্রে সাধারণত স্নাতক পর্যায়ের কোর্সগুলো চার বছরের হলেও পিএইচডি বা ডক্টরেট পর্যায়ের গবেষণামূলক কোর্স সম্পন্ন করতে অনেক ক্ষেত্রে আরও বেশি সময় লাগে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের অধিকাংশ বিদেশি শিক্ষার্থীই স্নাতকোত্তর বা উচ্চতর গবেষণায় নিয়োজিত। গবেষণার তহবিল সংকট বা ব্যক্তিগত কারণে অনেক সময় পড়াশোনার সময়সীমা বেড়ে যায়। নতুন এই কড়াকড়ির ফলে এসব মেধাবী শিক্ষার্থী চরম অনিশ্চয়তার মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, পড়াশোনা শেষ করার পর আগে যেখানে দেশ ছাড়ার জন্য ৬০ দিন সময় (গ্রেস পিরিয়ড) পাওয়া যেত, নতুন নিয়মে তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীকে হয় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে, অথবা ভিসার ক্যাটাগরি পরিবর্তন করতে হবে।

সমালোচনা

শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। ইন্টারন্যাশনাল এডুকেটরস অ্যাসোসিয়েশন এই নিয়মকে “ভ্রান্ত এবং অপ্রয়োজনীয়” বলে অভিহিত করেছে। 

সংস্থাটির প্রধান নির্বাহী ফান্তা আউ বলেন, “এই নীতি একটি কার্যকর ব্যবস্থার মধ্যে অহেতুক অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা এবং আতঙ্ক তৈরি করবে। এটি এমন একটি সমস্যা সমাধানের চেষ্টা করছে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা