× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রবা ডেস্ক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৪৮ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রেগুলো ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে। এরই মাঝে ফক্স নিউজের সাক্ষাৎকারে এমন হুমকি দেন তিনি।

ট্রাম্প এর আগে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের হুমকি থেকে সরে এসেছেন। পাশাপাশি, তিনি ইরানের বন্দরগুলো অবরোধের পদক্ষেপ আবার শুরু করেন।

ইরানের আলোচনায় বসতে রাজি না হওয়ায় ট্রাম্প ফক্স নিউজের সাক্ষাৎকারে বলেন, “আগামী সপ্তাহটি তাদের জন্য সত্যিই খুব খারাপ হবে”।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “তারা আলোচনার টেবিলে না এলে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতুও ধ্বংস করে দেব”।

গত এপ্রিলেও ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছিলেন। এমনকি কিছু কিছু স্থাপনায় হামলাও করেছে। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছিলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো যুদ্ধাপরাধ”।

যুদ্ধে মানবিক আচরণ সংক্রান্ত ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য বলে বিবেচিত স্থানসমূহে আক্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

এর আগেও সোমবার  হিউ হিউইট শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংস করার হুমকি দিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা