× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার প্রত্যর্পণে আইনি ব্যবস্থা অনুসরণ করা হবে: ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ঘণ্টা আগে

আপডেট : ২৩ ঘণ্টা আগে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ওয়াল। ফাইল ছবি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ওয়াল। ফাইল ছবি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যর্পণের বিষয়ে ভারত জানিয়েছে এটা আইনি বিষয়, যথাযথ আইনি ব্যবস্থা অনুসরন করেই এর সমাধান করা হবে । 

নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ওয়াল এ কথা বলেন।  

শেখ হাসিনার প্রত্যর্পণকে একটি আইনি বিষয় উল্লেখ করে রণধীর জয়ওয়াল বলেন, “এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন আসেনি। যেকোনো প্রত্যর্পণে  আইনি বিষয় রয়েছে এবং সেই অনুযায়ীই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে”।

সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিক জয়সওয়ালকে প্রশ্ন করেন, যেখানে তিনি বলেছিলেন যে তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে তাদের ফেরার বিষয়ে ভারত কি ভাবছে। 

জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানের পর থেকে হাসিনা ও অনেক আওয়ামী লীগ নেতারা ভারতেই অবস্থান করছেন।

মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে বাংলাদেশ একাধিকবার ভারতকে চিঠিও দিয়েছে। 

এদিকে রবিবার শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে বলে  ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা