× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংস করব: ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংস করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ইরানের ওপর কঠোর সামরিক চাপ অব্যাহত রাখবে।

হিউ হিউইট শো-তে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।”

তিনি বলেন, “আমরা পিকঅ্যাক্স মাউন্টেনের ওপর নিবিড় নজর রাখছি। সেখানে বর্তমানে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাদের পারমাণবিক কর্মসূচির অবস্থা ভালো নয়। যখনই এ বিষয়ে কিছু শুনি, তখনই আমরা সেটিতে হামলা চালাই। তাই তারা এখন এটি নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে খুব শিগগিরই পিকঅ্যাক্সেও হামলা চালাতে পারি।”

পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত স্থাপনা। সেখানে পাহাড়ের গভীরে নির্মিত দুটি টানেল কমপ্লেক্স রয়েছে, যেগুলো এতটাই সুরক্ষিত যে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমাও সেগুলো ধ্বংস করতে সক্ষম নাও হতে পারে।

এর আগে সোমবার ট্রাম্প আরও ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর আবারও অবরোধ আরোপ করছে। 

তিনি আরও বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর কঠোর হামলা চালাব, আগামীকালও চালাব। আর তারা এটি ঠেকানোর মতো কিছুই করতে পারবে না।”

সূত্র: রয়টার্স

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা