× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইহুদিদের নিরাপত্তায় ৩৩৫ মিলিয়ন ডলার দিচ্ছে ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ০৯:২৫ এএম

ইহুদিদের নিরাপত্তা জোরদারে ইংল্যান্ডের বিভিন্ন পুলিশ বাহিনীর জন্য ৩৩৫ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। ছবি: আনাদলু

ইহুদিদের নিরাপত্তা জোরদারে ইংল্যান্ডের বিভিন্ন পুলিশ বাহিনীর জন্য ৩৩৫ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। ছবি: আনাদলু

ইহুদিদের নিরাপত্তা জোরদারে ইংল্যান্ডের বিভিন্ন পুলিশ বাহিনীর জন্য ২৫ কোটি ১০ লাখ পাউন্ড (প্রায় ৩৩৫ মিলিয়ন ডলার) বরাদ্দের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

সাম্প্রতিক সময়ে ইহুদিবিদ্বেষী হামলা বেড়ে যাওয়ায় তিন বছর মেয়াদি এই বিশেষ তহবিল গঠন করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই তহবিলের আওতায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ৮ কোটি ৬০ লাখ পাউন্ড পাবে। এর মাধ্যমে প্রায় ৩০০ নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে।

পাশাপাশি ইংল্যান্ডের যেসব এলাকায় ইহুদিদের বসবাস বেশি, সেখানে মোট ৫০০-এর বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তারা ইহুদি অধ্যুষিত এলাকা, সিনাগগ, স্কুল ও কমিউনিটি সেন্টারে টহল জোরদার করবে।

গত এপ্রিল মাসে লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা এবং যুক্তরাজ্যে সন্ত্রাসী হুমকির মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই উদ্যোগ ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘বড় ধরনের পরিবর্তন’ আনবে।

তিনি বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবিদ্বেষ যেভাবে বেড়েছে, তা আমাদের জাতীয় মূল্যবোধের জন্য একটি বড় পরীক্ষা। আমার নেতৃত্বের শুরু থেকেই এটি মোকাবিলা করা অন্যতম অগ্রাধিকার ছিল।”

মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ম্যাট জুকস জানান, এই অর্থায়নের মাধ্যমে কমিউনিটি প্রোটেকশন টিমের কার্যক্রম সম্প্রসারণ, লন্ডনের তিনটি স্থানে নতুন ইউনিট গঠন, প্রায় ৩০০ কর্মকর্তা নিয়োগ এবং গোল্ডার্স গ্রিনে একটি কমিউনিটি হাব প্রতিষ্ঠা করা হবে।

এর আগে গোল্ডার্স গ্রিনে হামলার পর গত এপ্রিল মাসে সরকার ২ কোটি ৫০ লাখ পাউন্ডের একটি জরুরি তহবিল ঘোষণা করেছিল। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে সিনাগগ, ইহুদি স্কুল ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদারে আরও ৩ কোটি ২৪ লাখ পাউন্ড বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছে সরকার।

একই সঙ্গে সরকার আগে ঘোষিত কয়েকটি উদ্যোগও পুনর্ব্যক্ত করেছে। এর মধ্যে রয়েছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ইহুদিবিদ্বেষ মোকাবিলায় ৭০ লাখ পাউন্ড বরাদ্দ এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি জোরদারের কর্মসূচি সম্প্রসারণ।

সূত্র: আনাদলু

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা