× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ০৮:৩০ এএম

বিমানবন্দর থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: ভিডিও থেকে

বিমানবন্দর থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: ভিডিও থেকে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা জানিয়েছে সোমবার সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 

এর আগে একই দিনে সৌদি বাহিনীর হামলায় ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েক বছর পর সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে এটিকে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সোমবার রাতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি।

এদিকে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা দিয়েছেন।

তিনি বলেন, “সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের সতর্কবার্তাকে গুরুত্বসহকারে নিতে হবে”।

অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, সানা বিমানবন্দরে চালানো হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেওয়া।

সরকারের দাবি, ওই বিমানে হুথি প্রতিনিধিদল বহন করা হচ্ছিল।

এদিকে পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জরুরি বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, “ইয়েমেন এবং গোটা অঞ্চল আরেকটি সংঘাতের চক্র বহন করতে পারবে না। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনায় ফিরে আসার আহ্বান জানাই”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা