× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে আয়রন ডোম বানাবে ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ছবি: রয়টার্স

ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ছবি: রয়টার্স

ভারত ও ইসরায়েলের সামরিক এবং কৌশলগত সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।

বিশ্বজুড়ে চলমান সংঘাতের কারণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বাড়ায় ইসরায়েল এবার তাদের অত্যাধুনিক ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য রাফায়েল কারখানা স্থাপনের পরিকল্পনা করছে ভারতে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে ভারত ও ইসরায়েল প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। খবর এনডিটিভি।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের একটি প্রতিষ্ঠান ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ‘তামির’ ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়ে আলোচনা করছে। তামির হলোÑ আয়রন ডোম ব্যবস্থার মূল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়।

সংবাদদাতারা জানাচ্ছেন, ভারতে উৎপাদন লাইন স্থাপন করা হলে প্রতিষ্ঠানটি তাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক সরবরাহ বাড়াতে পারবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। এ ধরনের উদ্যোগ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা উৎপাদন কর্মসূচিকে আরও বেগবান করতে পারে। আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

খবরে বলা হয়েছে, ভারত ও ইসরায়েলের মধ্যে ঘোষিত বিশেষ কৌশলগত সম্পর্কের আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম যৌথ উৎপাদন, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং জরুরি সময়ে দ্রুত সরবরাহ ব্যবস্থার বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে।

সূত্রের দাবি, প্রস্তাবিত কাঠামোটি দুই দেশের দীর্ঘদিনের কার্যকর প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুসংগঠিত ও স্থায়ী রূপ দেবে। বর্তমানে রাফায়েল উত্তর ইসরায়েলের একটি কারখানায় আয়রন ডোমের তামির ইন্টারসেপ্টর তৈরি করে। প্রতিষ্ঠানটি গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি রেথিয়নের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রেও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। ওই কারখানা মার্কিন মেরিন কোরের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর সরবরাহ করে এবং প্রয়োজন হলে ইসরায়েলের উৎপাদন সক্ষমতাকেও সহায়তা করতে পারে।

রাফায়েল ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এলবিট সিস্টেমস ভারতে তাদের হার্মিস-৯০০ ও হার্মিস-৪৫০ ড্রোন উৎপাদন করছে। হার্মিস-৯০০ ড্রোন ইসরায়েলে ‘স্টার’ এবং হার্মিস-৪৫০ ‘জিক’ নামে পরিচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা