× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি ড্রোন হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ঘণ্টা আগে

দক্ষিণ গাজা উপত্যকার বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত বিলাল মসজিদের ভেতর রান্নার জন্য আগুন জ্বালাতে ব্যবহৃত কাগজ সংগ্রহ করছে ১২ বছর বয়সী ফারাহ আবু আসসি। ছবি: এপি

দক্ষিণ গাজা উপত্যকার বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত বিলাল মসজিদের ভেতর রান্নার জন্য আগুন জ্বালাতে ব্যবহৃত কাগজ সংগ্রহ করছে ১২ বছর বয়সী ফারাহ আবু আসসি। ছবি: এপি

গাজা শহরকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা রবিবার এ তথ্য জানিয়েছে।

ওয়াফা জানায়, চালকবিহীন ড্রোনটি  দক্ষিণ-পশ্চিম গাজা শহরের আল সিনা সড়কের পাশে অবস্থিত একটি ধাতব কারখানায় আঘাত হেনেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৩,২২১ জন নিহত এবং ১,৭৩,৬৪৩ জন আহত হয়েছেন।

যদিও ২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, এর মধ্যেই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

এই ‘যুদ্ধবিরতি’ চুক্তির পর থেকে অন্তত ১,০৯৮ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা