প্রবা ডেস্ক
প্রকাশ : ১৯ ঘণ্টা আগে
দক্ষিণ গাজা উপত্যকার বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত বিলাল মসজিদের ভেতর রান্নার জন্য আগুন জ্বালাতে ব্যবহৃত কাগজ সংগ্রহ করছে ১২ বছর বয়সী ফারাহ আবু আসসি। ছবি: এপি
গাজা শহরকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা রবিবার এ তথ্য জানিয়েছে।
ওয়াফা জানায়, চালকবিহীন ড্রোনটি দক্ষিণ-পশ্চিম গাজা শহরের আল সিনা সড়কের পাশে অবস্থিত একটি ধাতব কারখানায় আঘাত হেনেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৩,২২১ জন নিহত এবং ১,৭৩,৬৪৩ জন আহত হয়েছেন।
যদিও ২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, এর মধ্যেই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।
এই ‘যুদ্ধবিরতি’ চুক্তির পর থেকে অন্তত ১,০৯৮ জন নিহত হয়েছেন।