× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাম থেকে বাবার পদবি ছেঁটে দিলেন নেতানিয়াহুর ছেলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম থেকে বাবার পদবি বাদ দিয়েছেন।

এখন তিনি নিজের নাম নিয়েছেন ইয়োনাতান হান।

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কর সংক্রান্ত নথিতে তার নাম ছিল ইয়াইর নেতানিয়াহু। তবে চলতি বছরের নথিতে তার নাম ইয়োনাতান হান লেখা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়ার মধ্যেই তার ছেলের নাম পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে।

তবে ইয়াইর কেন নাম ও পদবি পরিবর্তন করেছেন, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এমন ঘটনা প্রথমবার নয়। সামাজিক মাধ্যমে এর আগেও নেতানিয়াহুর ছেলে নিজেকে ইয়াইর হুন নামে পরিচয় দিয়েছিলেন।

‘হুন’ ছিল তার মা সারা নেতানিয়াহুর বাবা শমুয়েলের পারিবারিক পদবি।

খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি। পাশাপাশি গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। 

নেতানিয়াহুর পরিবারেও নাম পরিবর্তনের ঘটনা নতুন নয়। ইয়াইরের ভাই অ্যাভনার কয়েক বছর আগে নিজের নাম পরিবর্তন করে আভি সেগাল রাখেন।

নজরদারি এড়াতে ওই নাম ব্যবহার করে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। 

বেনিয়ামিন নেতানিয়াহুও ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে বসবাসের সময় বেন নিতাই নামে পরিচিত ছিলেন। ওই সময় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা থেকেই ওই নাম ব্যবহার করেছিলেন তিনি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা