× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মুজতবা খামেনির

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ ২১:১১ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৬ ২২:৫৮ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনি ও আয়াতুল্লাহ মুজতবা খামেনি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আয়াতুল্লাহ আলি খামেনি ও আয়াতুল্লাহ মুজতবা খামেনি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনি। 

খামেনির জানাজার পর নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বার্তায় শনিবার ইরানের সর্বোচ্চ নেতা এ কথা জানিয়েছেন।

টেলিগ্রাম বার্তায় মুজতবা খামেনি জানান, তার বাবার “নিষ্পাপ রক্তের প্রতিশোধ” নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। যুদ্ধে শহীদ হওয়া পূর্বসূরি ও পিতার হত্যার প্রতিশোধ নেওয়াটা ছিল জাতির দাবি এবং তা অবশ্যই কার্যকর করা হবে। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হয়। বাবার মৃত্যুর পর তার ছেলে দেশটির সর্বোচ্চ নেতা হন। তবে নিরাপত্তাজনিত কারণেই শুরু থেকেই আড়ালে রাখা হয়েছে মুজতবাকে।  

যারা ইরানকে সমর্থন জানিয়ে তার বাবার জানাজায় হাজির হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুজতবা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা