প্রবা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬ ২০:১০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৬ ২০:২২ পিএম
আল-আকসা মসজিদের ইমাম মুফতি শেখ মোহাম্মদ হুসেন। ফাইল ছবি: এপিএ
জুমার নামাজের পর আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েলি সৈন্যরা।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ওয়াফা জানায়, ইসরায়েলি সৈন্যরা আল-আকসা মসজিদে জুমার নামাজের পর জেরুজালেম ও ফিলিস্তিনের অন্যতম ধর্মীয় আলেম মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করেছে।
আল জাজিরা স্থানীয় সূত্রের বরাতে জানায়, মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পরপরই ইসরায়েলি সৈন্যরা মুফতি হুসেনকে আটক করে।
আটকের কারণ বা ইসরায়েলি সৈন্যরা তাকে কোথায় নিয়ে গেছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।