× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ ২০:১০ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৬ ২০:২২ পিএম

আল-আকসা মসজিদের ইমাম মুফতি শেখ মোহাম্মদ হুসেন। ফাইল ছবি: এপিএ

আল-আকসা মসজিদের ইমাম মুফতি শেখ মোহাম্মদ হুসেন। ফাইল ছবি: এপিএ

জুমার নামাজের পর আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েলি সৈন্যরা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ওয়াফা জানায়, ইসরায়েলি সৈন্যরা আল-আকসা মসজিদে জুমার নামাজের পর জেরুজালেম ও ফিলিস্তিনের অন্যতম ধর্মীয় আলেম মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করেছে।

আল জাজিরা স্থানীয় সূত্রের বরাতে জানায়, মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পরপরই ইসরায়েলি সৈন্যরা মুফতি হুসেনকে আটক করে।

আটকের কারণ বা ইসরায়েলি সৈন্যরা তাকে কোথায় নিয়ে গেছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা