× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের হামলায় ৬৩ সেনা নিহত : রাশিয়া

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ০৯:৪৭ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১২:০০ পিএম

ইউক্রেনের ছোড়া হিমার্স ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইউক্রেনের ছোড়া হিমার্স ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

দোনেৎস্কের মস্কোর দখলকৃত অংশে ইউক্রেনের হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মাকিভকা শহরে রাশিয়ার একটি ভবনে ছয়টি হিমার্স রকেট ছুড়ে ইউক্রেন সেনারা। তবে এর দুটি ভূপাতিত করতে সক্ষম হলেও চারটি ওই ভবনে আঘাত হানে।

ওই ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের দাবির পরপরই এ তথ্য জানায় মস্কো।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার রাতেও রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। একই সঙ্গে বিমান হামলার শব্দও শোনা যায়।

দোনেৎস্ক অঞ্চলের রুশ দখলকৃত অংশের একজন সিনিয়র রুশ সমর্থিত কর্মকর্তা ড্যানিল বেজসোনভ বলেছেন, নববর্ষের দিন মধ্যরাতের দুই মিনিট পর ক্ষেপণাস্ত্রটি মাকিভকাতে আঘাত হানে। তিনি যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে  বলেন, ‘আমেরিকান এমএলআরএস হিমার্স ভোকেশনাল স্কুলে বড় ধরনের আঘাত হানে।’

রাশিয়ার একজন উপস্থাপক ভ্লাদিমির সলোভিভ টেলিগ্রামে লিখেছেন, ‘এ  হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, তবে নিহতের সংখ্যা ৪০০-এর কাছাকাছিও নয়। তার চেয়ে অনেক কম।’

ইগর গিরকিন নামে রাশিয়ার এক প্রবীণ সামরিক ভাষ্যকার বলেছেন, শত শত নিহত ও আহত হয়েছে এবং ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, সেনাদের সঙ্গে ওই ভবনে গোলাবারুদও মজুদ করা হয়েছিল। এতে করে ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা