× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ পৌঁছেছে ইরানের মাশহাদে

বিবিসি প্রতিবেদন

প্রকাশ : ৪৮ মিনিট আগে

আপডেট : ৪৭ মিনিট আগে

খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ মাশহাদে। ছবি: ইরনা

খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ মাশহাদে। ছবি: ইরনা

বৃহৎ জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহবাহী কফিন ইরানের মাশহাদে পৌঁছেছে।

ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের পাঁচটি শহরে ছয় দিন ধরে চলা রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। ধর্মীয় ও রাজনৈতিক প্রতীকপূর্ণ এসব আয়োজনে শেষ দিনে বিশাল জনসমাগম হয়।

শেষ দিনের শোকযাত্রা মাশহাদের প্রধান সড়ক পেরিয়ে স্বর্ণগম্বুজবিশিষ্ট ইমাম রেজার মাজারের দিকে যায়।

মাশহাদই ছিল আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান।

শোকযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অনেককে ইরানের পতাকা, খামেনির ছবি ও খামেনি হত্যার প্রতিশোধের দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

এদিকে, খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনিকে এখনও জনসমক্ষে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে গণমাধ্যমে খবর হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ওই হামলাতেই নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা