× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘ সদরদপ্তরের বাইরে আত্মাহুতি, নিহত তিব্বতি কর্মী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২১:৪৪ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৬ ০০:২৯ এএম

জাতিসংঘ সদরদপ্তরের বাইরে আত্মাহুতি, নিহত তিব্বতি কর্মী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে এক তিব্বতি ব্যক্তি নিজের শরীরে আগুন দেওয়ার পর মারা গেছেন। নিউইয়র্ক পুলিশ ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় বা ঘটনার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

তবে নির্বাসিত তিব্বতি সংগঠনগুলোর দাবি, নিহত ব্যক্তি তিব্বতি অধিকারকর্মী লোবগা রাংজেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিব্বতের স্বাধীনতা এবং তিব্বতিদের ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আত্মাহুতির পথ বেছে নেন।

ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন চীন সম্প্রতি নতুন 'এথনিক ইউনিটি আইন' কার্যকর করেছে। দেশটির দাবি, আইনটির উদ্দেশ্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অভিন্ন জাতীয় পরিচয় ও ঐক্য জোরদার করা। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পক্ষের অভিযোগ, এই আইন বেইজিংকে দেশের বাইরে অবস্থানকারী ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আরও বাড়িয়ে দিতে পারে, যদি তাদের জাতিগত ঐক্যের পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়।

তিব্বতের রাজনৈতিক আন্দোলনে আত্মাহুতি দীর্ঘদিন ধরেই প্রতীকী প্রতিবাদের অন্যতম রূপ হিসেবে পরিচিত। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত-এর তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ১৫০ জনেরও বেশি তিব্বতি আত্মাহুতির ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে অল্প কয়েকটি ঘটনা নির্বাসিত তিব্বতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সংঘটিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তিব্বত ইস্যুর সংবেদনশীলতা আবারও সামনে নিয়ে এসেছে। যদিও গত কয়েক বছরে বিষয়টি আগের তুলনায় কম আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে, তবু তিব্বতের রাজনৈতিক অধিকার ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়ে নিউইয়র্ক পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা