× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত ২৫

বিবিসি বাংলা

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২১:২৬ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৬ ২১:৪০ পিএম

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি কারাগার বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ছবি: বিবিসি বাংলা

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি কারাগার বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ছবি: বিবিসি বাংলা

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি কারাগারে বন্দিদের দুটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

যাদের মধ্যে চারজন কারারক্ষী এবং একশজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

কলম্বোর উত্তরে অবস্থিত উপকূলীয় শহর নেগোম্বোর কারাগারে বন্দিদের দুটি দলের মধ্যে সংঘর্ষ থেকে সহিংসতা চলে দুদিন ধরে।

অভিযোগ উঠেছে, রবিবার বন্দিরা কারাগারের বন্দুক লুট করে। ওই দিন দুইজন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হন।

পরে পুরুষ বন্দীদের কয়েকটি দল এবং পাশের ইউনিটের নারী বন্দীরা মুক্তির দাবিতে কারাগারের ছাদে উঠে পড়েন।

সোমবার বন্দিরা কারাগারের গেট দিয়ে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।

সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং কারাগারের ভেতর থেকে বেশ কিছু গুলির শব্দ শোনা যায়।

প্রতিবেদন অনুযায়ী, কারাগারের ভেতরে মাদক পাচারের তথ্য একজন বন্দি ফাঁস করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতদের কয়েকজনকে নেগোম্বো হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, কয়েকজনের শরীরে গুলির ক্ষত রয়েছে, আবার কারও কারও শরীরে কাটা-ছেঁড়া ও মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

অন্য আহতদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা চলাকালীন কারাগারের ছাদের একটি অংশ ধসে পড়ায় সেখানে থাকা কয়েকজন নারী বন্দি আহত হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা