নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
ওমানের মুসান্দাম থেকে দেখা হরমুজ প্রণালির নৌযান। ছবি: রয়টার্স
ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর সার্ভিস চার্জ আরোপের পরিকল্পনা করছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক ইরানি কর্মকর্তা ও চার কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলোর দাবি, ওমান এই ফি স্বেচ্ছাভিত্তিক রাখতে চাইলেও ইরান তা বাধ্যতামূলক করার পক্ষে অবস্থান নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা পরিকল্পনায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও বিনা খরচে চলাচল নিশ্চিত করার কথা বলা হয়েছিল। তবে চুক্তির অন্যান্য অংশের মতো এটিও কেবল ৬০ দিনের আলোচনাকাল পর্যন্ত কার্যকর।
তবে ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি ব্যবহারের বিষয়ে একটি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব ইরান ও ওমানকে দেওয়া হয়েছে।
যুদ্ধ-পরবর্তী নতুন আঞ্চলিক ব্যবসায়িক মডেলের অংশ হিসেবে প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল বা ফি আদায়ের উদ্যোগ বাস্তবায়িত হলে, এই জলপথের অবাধ ও বিনামূল্যের চলাচলের ঐতিহ্যে পরিবর্তন আসবে।
সূত্র: মিডল ইস্ট আই