× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডনের কার্টুন

সীমান্তে ‘জঙ্গি আস্তানা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

পাকিস্তানভিত্তিক প্রভাবশালী ইংরেজি দৈনিক ডনের সম্পাকীয় পাতায় মঙ্গলবার প্রকাশিত কার্টুন। ছবি: ডন সম্পাদকীয়

পাকিস্তানভিত্তিক প্রভাবশালী ইংরেজি দৈনিক ডনের সম্পাকীয় পাতায় মঙ্গলবার প্রকাশিত কার্টুন। ছবি: ডন সম্পাদকীয়

আফগানিস্তানের সঙ্গে আন্তসীমান্ত উত্তেজনার মধ্যে মঙ্গলবার একটি কার্টুন প্রকাশ করেছে পাকিস্তানভিত্তিক প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন। 

নামী কার্টুনিস্ট জহুরের আঁকা কার্টুনটিতে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অঞ্চলের জটিল নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত তীক্ষ্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

‘TERRORIST NESTS’ বা ‘সন্ত্রাসী আস্তানা’ শিরোনামের কার্টুনটিতে দেখা যাচ্ছে, গাছের মরা ডালে পাখির বাসার মতো দুটি আস্তানা, তবে সেখানে কোনো নিরীহ পাখি নেই; বরং মাথায় ঐতিহ্যবাহী পশতু টুপি এবং পিঠে আধুনিক স্বয়ংক্রিয় রাইফেল (একে-৪৭) নিয়ে বসে আছে হিংস্র শকুনের মতো কিছু অবয়ব। 

কার্টুনটি দৃশ্যত সীমান্ত অঞ্চলে সক্রিয় নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান তথা টিটিপির গোপন ঘাঁটি ও সংগঠনটির সৃষ্ট আঞ্চলিক হুমকির দিকে ইঙ্গিত করে।

সীমান্তে রক্তক্ষয়ী বিমান হামলা

কার্টুনটি এমন এক সময়ে প্রকাশ হলো যখন পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা তুঙ্গে। গত রবিবার পাকিস্তান সীমান্তবর্তী আফগান প্রদেশগুলোতে বিমান হামলার পাশাপাশি সেনা অভিযান চালিয়েছে ইসলামাবাদ। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এ অভিযান নিয়ে দুই দেশের দাবি পরস্পরবিরোধী।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে ‌‘জঙ্গিদের’ সুনির্দিষ্ট আস্তানায় হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করা হয়েছে। সম্প্রতি করাচিতে সিন্ধ রেঞ্জার্স সদরদপ্তরে আত্মঘাতী হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

বেসামরিক লোকজন নিহতের অভিযোগ কাবুলের

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকার এ হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ ও ‘নৃশংসতা’ হিসেবে নিন্দা জানিয়েছে। 

তালেবান কর্মকর্তাদের দাবি, পাকিস্তানের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৬০ জনের বেশি আহত হয়েছেন। বিশেষ করে পাকতিকা প্রদেশের মান্দিখেল গ্রামে বেসামরিক মানুষের ঘরবাড়ি লক্ষ করে হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা