× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোর কারাগারে হামলা, নিহত ১৪

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১০:১৫ এএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১১:৪৫ এএম

কারাগারের সামনে অবস্থান নিয়েছে মেক্সিকোর সেনারা। ছবি : সংগৃহীত

কারাগারের সামনে অবস্থান নিয়েছে মেক্সিকোর সেনারা। ছবি : সংগৃহীত

মেক্সিকোর উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের একটি কারাগারে বন্দুকধারীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ সময় কারাগার থেকে পালিয়ে যান ২৪ জন।

রাষ্ট্রীয় কর্মকর্তাদের বরাতে সোমবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘হামলাকারীরা স্থানীয় সময় সকাল ৭টায় বেশ কয়েকটি সাঁজোয়া যানে করে কারাগারে আসে এবং রক্ষীদের ওপর গুলি চালায়। হামলায় ১০ জন কারারক্ষী ও চারজন বন্দি নিহত হন।’

বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ সময় কারাগারের ভেতরে কয়েকজন বন্দি কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন এবং কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রসিকিউটরের কার্যালয় জানায়, হামলার পর রবিবারই ফের কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছেন মেক্সিকান সেনা ও পুলিশ সদস্যরা।

তবে ওই ২৪ কারাবন্দি কীভাবে পালিয়ে গেছেন তা জানানো হয়নি বিবৃতিতে। এ ছাড়া কারা এ হামলা চালিয়েছে তা-ও স্পষ্ট নয়। প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

মেক্সিকোর কারাগারে প্রায়ই এমন সংঘর্ষ ঘটে থাকে। সিনালোয়া ও জুয়ারেজ মাদক চক্রের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এসব সংঘর্ষ ঘটে থাকে।

গত আগস্টেও সিউদাদ জুয়ারেজের কারাগারের ভেতরে সহিংসতায় ১১ জন নিহত হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা