প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি: ল্যাটিন টাইমস
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০০ জন।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
ডেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ ত্বরান্বিত করতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় এসে পৌঁছাবে। ভয়াবহ এই দুর্যোগে সহায়তার প্রস্তাব দেওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পর পর দুইবার শক্তিশালী ভূমিকম্পের ফলে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে অসংখ্য ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির ভয়াবহতা বিবেচনায় এবং উদ্ধার অভিযান নিরবচ্ছিন্ন করতে ভেনেজুয়েলার প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রদ্রিগেজ।