মধ্যপ্রাচ্য সংঘাত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: টাইম ম্যাগাজিন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই পরিস্থিতিকে জ্বালানি খাতের ইতিহাসের অন্যতম ভয়াবহ ধাক্কা বা ‘মাদার অফ অল এনার্জি শকস’ হিসেবে বর্ণনা করেছেন।
গুতেরেস জানান, এই সংকট কেবল জ্বালানি খাতের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি বহুমুখী বিপর্যয় নিয়ে এসেছে।
তিনি বলেন, “উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি কেবল জ্বালানি সংকট নয়; বরং এটি ঋণ, খাদ্য এবং সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার ওপর একটি বড় ধরনের আঘাত।”
জাতিসংঘ মহাসচিব আরও উল্লেখ করেন যে, এই মুহূর্তে যেকোনো শান্তি চুক্তি বিশ্বের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি নিয়ে আসবে। তবে চলমান সংঘাতের ফলে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, তার প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।