মারিভের প্রতিবেদন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
পূর্ব ভূমধ্যসাগরে সামরিক মহড়ায় তুর্কি নৌবাহিনীর হেলিকপ্টার এবং মাইন-প্রতিরোধী জাহাজ। ছবি: এএফপি
দীর্ঘমেয়াদে ইরানের চেয়ে তুরস্কই ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদপত্র মারিভ।
এর পেছনে তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্পকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী তুরস্ক বর্তমানে তার প্রতিরক্ষা খাতে প্রায় ৮০ শতাংশ স্বনির্ভরতা অর্জন করেছে।
বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে, দেশীয়ভাবে অস্ত্র উৎপাদন ও সামরিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন তুরস্কের আঞ্চলিক কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের প্রচলিত নিরাপত্তা উদ্বেগগুলোর পাশাপাশি তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব ও সামরিক সক্ষমতার দিকেও এখন বাড়তি নজর দিচ্ছেন ইসরায়েলি নীতিনির্ধারকরা।
সূত্র: মিডল ইস্ট আই