ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: রয়টার্স
লেবাননে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করেছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে এবং ওই এলাকায় নিকটবর্তী হলে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, লেবাননে ইসরায়েলি কর্মকাণ্ড এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।