প্রব প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৮:৩৩ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৬ ১৯:০৭ পিএম
পাকিস্তানি ইংরেজি দৈনিক ডনে প্রকাশিত কার্টুন। ছবি: ডন সম্পাদকীয়
পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন বুধবার তাদের সম্পাদকীয় পাতায় কার্টুনিস্ট জহুরের আঁকা একটি প্রতীকী ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।
কার্টুনটিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের প্রতিবন্ধকতা সৃষ্টির নীতিকে ফুটিয়ে তোলা হয়েছে।
কার্টুনে দেখা যাচ্ছে, পিঠে ‘DEAL’ (চুক্তি) লেখা একটি বিশাল হাতি একটি দরজা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মাথায় ‘ডেভিডের তারকা’ (ইসরায়েলের প্রতীক) খচিত হেলমেট পরা এক সৈনিক পুরো শক্তি দিয়ে হাতির লেজ ধরে তাকে পেছনের দিকে টেনে রাখছে।
হাতি মূলত যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির দলীয় প্রতীক। এই প্রতীকের মাধ্যমে কার্টুনটিতে বোঝানো হয়েছে যে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের চুক্তি করার সদিচ্ছা বা কূটনৈতিক প্রয়াস থাকা সত্ত্বেও, মূলত ইসরাইলের চরম অনীহা ও একগুঁয়েমি নীতির কারণেই কোনো শান্তি চুক্তি বা রাজনৈতিক সমঝোতা আলোর মুখ দেখছে না।