প্রবা ডেস্ক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
শান্তি চুক্তির শর্তাবলী নিয়ে ইরানি গণমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে নিন্দা জানিয়েছেন।
পোস্টে ট্রাম্প
বলেন, “ইরান সংবাদমাধ্যমে যে ভুয়া শর্তগুলো ফাঁস করেছে, লিখিতভাবে সম্মত হওয়া শর্তগুলোর
সঙ্গে তার কোনো সম্পর্ক নেই”।
ট্রাম্প জানায়,
চুক্তি করার বিষয়ে ইরানের দুর্বল ও করুণ বিবরণসহ তারা যা বলেছে, এর সঙ্গে সত্যতার কোনো
সম্পর্ক নেই। এদের সঙ্গে সৎ উদ্দেশ্যে লেনদেন বলে কিছু হয় না ।
তিনি বলেন,
“ইরানের সঙ্গে লেনদেন করা অত্যন্ত অসম্মানজনক। তাদের নিজেদের দ্রুত শুধরে নিতে হবে।”