প্রবা ডেস্ক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে একটি প্রাণঘাতী ঘটনায় ইসরায়েলি সেনারা একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। ফাইল ছবি: রয়টার্স
দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হিজবুল্লাহ।
আল জাজিরার প্রতিবেদনে শুকবার এ তথ্য জানিয়েছে।
হিজবুল্লাহর দাবি, দুপুরে দক্ষিণ লেবাননের টায়ার জেলার চামা শহরের একটি ভবনে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে তারা, এতে একজন সেনা নিহত হন।
হিজবুল্লাহর
এক বিবৃতিতে বলা
হয়েছে, ইসরায়েলি সামরিক যানের ওপর হামলার জন্যও
তারা একটি ‘আবাবিল’ ড্রোন ব্যবহার করেছে।
ইসরায়েল স্থল অভিযান সম্প্রসারণ
এবং দক্ষিণ লেবাননের হাজার হাজার বাসিন্দাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার নির্দেশ দিয়েছে। এরই প্রতিশোধ
হিসেবে হিজবুল্লাহ সাম্প্রতিক দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর
একাধিক ড্রোন হামলা চালিয়েছে এবং এর দায়ও স্বীকার করেছে তারা।