× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ধনীদের কর বাড়লো

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১২:২৪ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৫:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : বিবিসি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্বাস্থ্যসেবার ব্যয় কমানোর লক্ষ্যে ধনীদের ট্যাক্স বাড়িয়ে তৈরি করা বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ বিলের মূল্য ৭০ হাজার কোটি টাকা। বিলটিকে স্বাগত জানিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) অন্তর্বর্তী কর্মসূচির চূড়ান্ত অংশ হিসেবে এটি স্বাক্ষর করেন বাইডেন।

এ বিলের মধ্য দিয়ে কয়েক দশকের ডেমোক্র্যাটদের প্রেসক্রাইভ করা ওষুধের দাম কমানোর যে প্রতিশ্রতি তা পূরণ হবে।

ডেমোক্র্যাটদের তৈরি করা প্রথম পরিকল্পিত সাড়ে তিন কোটি ডলারের প্যাকেজের চেয়ে বিলের এটি চূড়ান্ত সংস্করণ। যা আগেরটির চেয়ে আরও বেশি বিনয়ী বলে দাবি দলটির। 

বাইডেনের স্বাক্ষরিত এ বিলটি মধ্যবর্তী নির্বাচনের আগে দলের জনপ্রিয়তা বাড়াতে কাজে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৩৭ হাজার ৫০০ কোটি ডলারের বরাদ্দ দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে এটিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ।

জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিজ্ঞানীদের মতে, এ বিল দ্রুত বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে দেবে তা নয়, তবে তা কমাতে বিলটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

বিলে বলা হয়, কোনো কোম্পানিকে তাদের কার্বন নিঃসরণ কমাতে হবে না। এ ছাড়া তাদের নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার জন্য ট্যাক্স প্রণোদনা দেওয়া হবে। যারা বৈদ্যুতিক গাড়ি কেনা বা জ্বালানি সঞ্চয় করে বাড়ি বানাতে বিনিয়োগ করে তাদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া ৬৫ বছরের বেশি নাগরিকদের জন্য মেডিকেয়ার স্বাস্থ্য বীমা প্রোগ্রামের আওতায় ডাক্তারের নির্দেশিত ওষুধের দাম কমানোর ব্যবস্থা করা হয়েছে এ বিলে।

নির্দলীয় কংগ্রেসনাল বাজেট অফিসের অনুমান অনুসারে এটি পরবর্তী দশকে শত শত বিলিয়ন ডলার সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বিলটি স্বাক্ষর করে বাইডেন একে 'ঐতিহাসিক মুহূর্ত' বলে ঘোষণা করেন। তিনি বলেন, কংগ্রেসের প্রত্যেক রিপাবলিকান সদস্য এ বিলের বিরোধিতা করেছেন।

এর বিরোধিতা করে রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল বলেন, এই আইনের অর্থ হলো উচ্চ কর এবং উচ্চ জ্বালানি বিল বহন করা।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা