× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে ইরানে বিধ্বংসী হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রবা ডেস্ক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর কঠোর হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালের এক পোস্টে বৃহস্পতিবার ট্রাম্প এমনটাই জানিয়েছেন।

ট্রাম্প পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর কঠোরভাবে আঘাত হানবে।

ট্রাম্প পোস্টে দাবি করে, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, রাডার, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য সকল প্রকার প্রতিরক্ষা ব্যবস্থাসহ অধিকাংশ আক্রমণাত্মক সক্ষমতা শেষ হয়ে গেছে।

 খুব শিগগিরই, আমরা খার্গ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোগত স্থানগুলো দখল করব এবং তাদের তেল ও গ্যাস বাজারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব, ঠিক যেমনটা আমরা ভেনিজুয়েলার ক্ষেত্রে করেছি।

মধ্যপ্রাচ্যে সংঘাতের শুরু থেকে ট্রাম্প বারবার ইরানের উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল স্টেশন দ্বীপ খার্গ দখল করার হুমকি দিয়ে এসেছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা