প্রবা ডেস্ক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি। ছবি: এপি
যুক্তরাষ্ট্রের হামলার পর আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির সর্বোচ্চ সামরিক সংস্থা জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, এই প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্রের হামলার পর বুধবার রাতে ইরানের রেভল্যুশনারি গার্ডস এই পদক্ষেপের ঘোষণা দিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি জানান, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
হরমুজ বন্ধের বিষয়ে ইরান আরও কড়া সতর্কবার্তা দিয়ে জানায়, যে কোনো ধরনের জাহাজ এই পথ অতিক্রম করার চেষ্টা করলে তাতে গুলি করা হবে।