× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাসে সাড়ে তিন হাজারের বেশি লেবানিজকে হত্যা ইসরায়েলের

আলজাজিরা

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

দক্ষিণ লেবাননের সিদনে ইসরায়েলি হামলা, জ্বলন্ত গাড়ির পাশ দিয়ে স্থানীয়দের প্রাণপণ দৌড়। ছবি: আলজাজিরা/এপি

দক্ষিণ লেবাননের সিদনে ইসরায়েলি হামলা, জ্বলন্ত গাড়ির পাশ দিয়ে স্থানীয়দের প্রাণপণ দৌড়। ছবি: আলজাজিরা/এপি

লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত তিন মাসে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৬৯৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১১ হাজার ৪১৩ জন।

সর্বশেষ দক্ষিণ লেবাননের টায়ার শহর ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় আরও ১৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, টায়ারের নিকটবর্তী তিরদাবা শহরে হামলায় ৯ জন এবং দেইর কানুন শহরে তিনজন নিহত হন। এছাড়া টায়ার শহরে অন্তত ১ জন নিহত হয়েছেন এবং সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

দীর্ঘস্থায়ী এই সংঘাতে লেবাননের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের কারণে দেশটির তিনটি হাসপাতাল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আরও ১৭টি হাসপাতাল আংশিক বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা