প্রবা ডেস্ক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের সময় জানিয়েছে ইরান।
মহররমের দশ তারিখের পর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানায় খামেনির স্মরণসভায় গঠিত কমিটি।
ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদন অনুসারে খামেনি ও তার পরিবারের জানাজা নিয়ে কমিটির দ্বিতীয় বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাবেক সর্বোচ্চ নেতার স্মরণ, জানাজা এবং দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।
এরই সঙ্গে বিবৃতিতে দেশি ও বিদেশি গণমাধ্যমে খামেনির জানাজার ও দাফনের সময় নিয়ে ছড়ানো তথ্য থেকে শতর্ক থাকতে বলা হয়েছে। কারন, ইরান কখনোই খামেনির জানাজার বিষয়ে নির্দষ্ট সময়ের কথা জানানো হয়নি।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই ধরনের অসত্য তথ্য ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।
এতে আরও বলা হয়েছে, ইমাম হুসাইনের শোকানুষ্ঠান পালনের বিষয়ে শহীদ নেতার দীর্ঘদিনের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে, আশুরার পর মহররম মাসের প্রথম দশ দিন শেষ হলে জানাজা ও দাফন আয়োজন করা হবে।
কমিটি বলছে, শোকাহতদের যথাযথ পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রিয় সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক ব্যবস্থাপনার সমন্বয় করছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য সদর দপ্তর থেকে পরবর্তীতে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এতে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেলি, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকরা শাহাদাত বরণ করেন।