× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার। ছবি: এএফপি

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে এতে থাকা দুই ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়,  ইরানের হামলায় হেলিকপ্টারটি সোমবার ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

পরিচয় প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, ঘটনাটির তদন্ত চলছে।

গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও প্রশমনের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনা ঘটল। 

লেবাননে হামলার জবাবে সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। এর জবাবে ইরানেও হামলা চালায় ইসরায়েল।

এপ্রিলে যুদ্ধবিরতির পর এটিই দুই পক্ষের প্রথম হামলা ও পাল্টা হামলার ঘটনা।

নিউ ইয়র্ক টাইমস হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার আগ পর্যন্ত ট্রাম্প প্রশাসন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করেনি।

ট্রাম্পের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। একইভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকেও কোনো জবাব পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে ইরান প্রায় ৩০টি রিপার ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া শত্রুপক্ষ ও নিজেদের বাহিনীর গুলিতে কয়েকটি যুদ্ধবিমানও হারিয়েছে যুক্তরাষ্ট্র, তবে চলমান সংঘাতে এটিই প্রথম অ্যাপাচি হেলিকপ্টার হারানোর ঘটনা হতে পারে।

এর আগে গত এপ্রিলে ইরানের গুলিতে ভূপাতিত একটি যুদ্ধবিমানের দুই ক্রুকে রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের বাহিনী।

এবারের ঘটনায় ট্রাম্প বলেছেন, পাইলটের কিছু হয়নি, তিনি ভালো আছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা