× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ম্যানইউ কেনার ঘোষণা দিলেন ইলন মাস্ক!

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১১:৩৪ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১১:৪৫ এএম

ইলন মাস্ক

ইলন মাস্ক

টুইটার কেনার ঘোষণার পর এবার ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিলেন ইলন মাস্ক।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,  যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের কর্ণধার ইলন মাস্ক স্থানীয় সময় বুধবার (১৭ আগস্ট) এক টুইটবার্তায় এ কথা জানান।

টুইটে তিনি বলেন, `আপনাদের স্বাগত, আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে যাচ্ছি।'

এ টুইট প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় তিনি আরেকটি টুইট করেন যেখানে বলা হয়, `এটি মজার ছলে বলা কথা। তিনি কোনো ধরনের খেলাধুলার ক্লাব কিনছেন না।'

মাস্কের টুইটারে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মজা করার জন্য নানান বিতর্কেরও সৃষ্টি হয়ে থাকে। তবে হুটহাট করে কোনো দল কেনার কথায় ম্যানইউ ভক্তদের মধ্যে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়ে।

কারণ সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবের খারাপ পারফরম্যান্সের কারণে ম্যানইউর ভক্তরা এর বর্তমান আমেরিকান মালিক গ্লেজার পরিবারের ওপর বেশ ক্ষিপ্ত। তারা এর মালিকানা থেকে পরিবারটি বেরিয়ে আসারও আহ্বান জানিয়েছে।

এদিকে কয়েক মাস আগে এমনি টুইটবার্তায় মাস্ক ঘোষণা দিয়েছিলেন টুইটার কিনে নেওয়ার। যদিও এক পর্যায়ে গিয়ে তা বাদ দিতে চাইলে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন এ ধনকুবের।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা