× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়াজুড়ে সুনামি সতর্কতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ফিলিপাইনের জেনারেল সান্তোস সিটিতে সোমবার ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর ধসে পড়া একটি রেস্তোরাঁর সামনে পুলিশের অবস্থান। ছবি: এএফপি

ফিলিপাইনের জেনারেল সান্তোস সিটিতে সোমবার ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর ধসে পড়া একটি রেস্তোরাঁর সামনে পুলিশের অবস্থান। ছবি: এএফপি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা তাতক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, প্রাথমিক ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে আফটারশক অনুভূত হয়।

সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মিন্দানাওয়ের জেনারেল সান্তোস সিটিতে জোলিবি রেস্টুরেন্টসহ একটি তিনতলা ভবন ধসে পড়ে ধুলায় ঢেকে গেছে। এ সময় আশপাশের লোকজনকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ১ মিটার (৩.৩ ফুট) পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, প্রথম ঢেউ স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কিছু অংশে পৌঁছাতে পারে, এরপর জাপান ও তাইওয়ানে এবং পরে মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপপুঞ্জে পৌঁছাতে পারে।

জাপান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক করে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ও ওকিনাওয়াসহ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি রয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জানান, জরুরি সেবাসংস্থাগুলোকে ইতোমধ্যে সক্রিয় করা হয়েছে। তিনি জনগণকে সুনামি ঝুঁকি সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

ফার্দিনান্দ মার্কোস বলেন, “প্রভাবিত অঞ্চলের জনগণকে অনুরোধ করছি সুনামি সতর্কতা মেনে চলতে। এখনই উঁচু স্থানে চলে যান। অপেক্ষা করবেন না। আপনার জীবন যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, মিন্দানাওয়ের কয়েকটি প্রদেশে স্কুলগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা