× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। ফাইল ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। ফাইল ছবি: সিএনএন

ইরানের টেলিযোগাযোগ টাওয়ারে ড্রোন হামলার পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

আইআরজিসির বিবৃতির বরাতে শনিবার এ তথ্য জানায় আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন ট্যাংকার চলাচল নিয়ে উত্তেজনার পর কেশম ও সিরি দ্বীপে ইরানের যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে আইআরজিসির  অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করে চারটি ট্যাংকার। নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে এবং কোনো সমন্বয় ছাড়াই তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি ট্যাংকারে হামলা চালিয়ে থামানো হয়। বাকি তিনটি ট্যাংকার ফিরে যায়।

এ হামলার কিছুক্ষণের মধ্যে কেশম ও সিরি দ্বীপে আইআরজিসির দুটি টেলিযোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায়। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আইআরজিসি আরও জানায়, এ ধরনের আগ্রাসী তৎপরতা ফের ঘটলে ইরানের জবাব সীমিত হবে না। হরমুজ প্রণালি বন্ধ করতে হলে দায়ভার পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা