× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১১:১৮ এএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ২১:৩৫ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস

বছরের শেষ দিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে। গুজরাটের নাভাসরিতে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া

আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। তাদের মধ্যে ১৭ জনকে ভালসাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৪ জনকে ভর্তি করা হয়েছে নাভাসরির হাসপাতালে। এদিকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুরাটে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের কর্মকর্তারা। এর পরই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজে সহযোগিতা করছেন স্থানীয়রাও।

ঘটনার বিবরণে জানা যায়, আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল একটি বাস। ওদিকে ভালসাদের দিক থেকে একটি এসইউভি গাড়ি যাচ্ছিল। এসইউভিতে ৯ জন যাত্রী ছিলেন। এই এসইউভি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ভোররাতের দিকে ঘটে বলে জানা গেছে।

এদিকে কুয়াশার জন্য নাকি অন্য কোনো কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি।

দাবি করা হচ্ছে, গাড়িটি উল্টো লেন দিয়ে চলছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি প্রথমে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এরপর সামনে থেকে আসা বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

অতিরিক্ত জেলাশাসক কেতন যোশী ঘটনা প্রসঙ্গে জানান, এসইউভির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা।

আহতদের চিকিৎসায় যাতে কোনো গাফিলতি না হয় সেজন্য পদক্ষেপ নিতে বলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ওই দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা