× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে রোড শোতে বিশৃঙ্খলা, ড্রেনে পড়ে ৮ জনের মৃত্যু

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১০:৩২ এএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ১০:৪৮ এএম

চন্দ্রবাবু নাইডুর সভায় জনতার ভিড়। ছবি: সংগৃহীত

চন্দ্রবাবু নাইডুর সভায় জনতার ভিড়। ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি রোড শোতে চরম বিশৃঙ্খলার কারণে ড্রেনে পড়ে এক নারীসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ ডিসেম্বর) রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একটি রোড শো চলাকালে নেলোর জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চন্দ্রবাবু নাইডু বর্তমানে রাজ্যের বিধানসভার বিরোধী দলীয় নেতা। ঘটনার দিন তিনি তার 'ইদেমি খরমা মান রাষ্ট্রনিকি (কেন আমাদের রাজ্য এই ভাগ্যের মুখোমুখি?)' শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে কান্দুকুর শহরে একটি রোড শোর আয়োজন করেন। যেখানে তার ভাষণ দেওয়ার কথা ছিল।

সে পরিকল্পনা অনুযায়ী নাইডুর বহর সন্ধ্যায় এলাকায় পৌঁছানোর পর তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতাকর্মীরা ভিড় জমাতে শুরু করে। তাদের নেতাকে এক ঝলক দেখতে বিশাল সে জনতার ভিড়ের মধ্যে আচমকা চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের মধ্যে একটি রেলিং ভেঙ্গে যায় এবং অনেকে পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খোলা ড্রেনেজ পড়ে যায়। এতে আটজন মারা যান। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনার পর নাইডু অবিলম্বে সভা বাতিল করেন। প্রিয়জন হারানো পরিবারগুলোকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এ সময় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দলের নেতাদের নির্দেশ দেন তিনি। এ ছাড়া নিহতদের সন্তানের শিক্ষা ব্যয়ও তিনি বহন করবেন বলেও জানান তিনি।

মূলত মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে সম্প্রতি রাজ্যজুড়ে রোড শো শুরু করেন বিরোধী দলনেতা চন্দবাবু নাইডু। তার অংশ হিসেবে গতকালের কর্মসূচির আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা