প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২ ১৫:৫৬ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২২ ১৬:১৬ পিএম
ভারতে বাস দুর্ঘটনা
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর বাস নদীতে পড়ে অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, মোট ৪১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন বাসটিতে। যার মধ্যে ৩৯ জন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) সদস্য ছিলেন, বাকি দু'জন ছিলেন পুলিশ কর্মকর্তা।
অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে রওনা দেয় ১৯টি অ্যাম্বুলেন্স।
অনন্তনাগের ডেপুটি কমিশনার পীযূষ সিংলা জানিয়েছেন, অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ, স্থানীয় জেলা হাসপাতাল এবং সেয়ারের মহকুমা হাসপাতালের মেডিকেল টিমগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অমরনাথ যাত্রার দায়িত্বপালন করে ফিরছিলেন তারা। দুর্ঘটনায় নিহত সদস্যদের মরদেহ পেহেলগাঁও সিভিল হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রবা/এনএস/