× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১০:৫৬ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৬ ১১:০৪ এএম

সাইপ্রাসের অ্যাক্রোটিরিতে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি। ফাইল ছবি: রয়টার্স

সাইপ্রাসের অ্যাক্রোটিরিতে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি। ফাইল ছবি: রয়টার্স

সাইপ্রাসের অ্যাক্রোটিরিতে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলাটি রবিবার দিবাগত রাতে ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্তানতিনোস লেতিম্বিওতিস নিশ্চিত করেন, যুক্তরাজ্যের ঘাঁটিটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অ্যাক্রোটিরি মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাজ্যের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে বিবেচিত। আঞ্চলিক নিরাপত্তা ও অভিযান পরিচালনায় এর কৌশলগত গুরুত্ব রয়েছে।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইরানে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চেয়েছিল এবং যুক্তরাজ্য তাতে সম্মতি দিয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা