× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৮০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ০৮:২৫ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়। ছবি: এএফপি

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে পৌঁছেছে। নিহতদের সবাই শিশু বলে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর সোমবার এ তথ্য জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

গত শনিবার চালানো ওই হামলার পর থেকেই হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, হামলায় বিদ্যালয় প্রাঙ্গণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই বহু শিশু নিহত হয়।

এদিকে কেরমানপুর আরও জানান, রাজধানী তেহরানের  গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরেকটি হামলা চালানো হয়েছে। এতে হতাহতের আশঙ্কা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা