প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ০৮:২৫ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়। ছবি: এএফপি
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে পৌঁছেছে। নিহতদের সবাই শিশু বলে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর সোমবার এ তথ্য জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
গত শনিবার চালানো ওই হামলার পর থেকেই হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, হামলায় বিদ্যালয় প্রাঙ্গণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই বহু শিশু নিহত হয়।
এদিকে কেরমানপুর আরও জানান, রাজধানী তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরেকটি হামলা চালানো হয়েছে। এতে হতাহতের আশঙ্কা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।