বিবিসি বাংলা
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ০০:১৮ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬ ০০:২২ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশটির বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও এই সংলাপে বসতে নিজের সম্মতির কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য আটলান্টিক'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গত রবিবার ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় এবং আমিও তাতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব"।
তিনি আরও যোগ করেন, "তাদের আরও আগেই এই উদ্যোগ নেওয়া উচিত ছিল"।