প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১২:২১ পিএম
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাছবি: এএফপি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সংগঠনটির দাবি অনুযায়ী, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী ধাপে ধাপে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধমূলক আরও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।