প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ০৮:৩৪ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৬ ০৯:৪৪ এএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: রয়টার্স
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেরে এই যৌথ হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) রবিবার সকালে এ তথ্য জানায়।
বিবিসি ও সিএনএন জানিয়েছে, তেহরানে নিজ কার্যালয়ে হামলার ঘটনায় শনিবার সকালে তিনি নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় খামেনির মৃত্যুর দাবি করেন। তিনি সেখানে লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’
সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকার রবিবার থেকে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।