প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের বিপ্লবী গার্ডরা শনিবার একাধিক আঞ্চলিক আক্রমণ শুরুর পর পারস্য উপসাগরের কিছু অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার ফলে বেশ কয়েকটি দেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য হয়েছে। বাহরাইনের মানামাতে বিস্ফোরণের শব্দ শোনার পর আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স
তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালাচ্ছে ইরান।
আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য মতে, ইসরায়েলের পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয় ।
ইরানের
এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “মধ্যপ্রাচ্যে সমস্ত আমেরিকান ও ইসরায়েলি সম্পদ
তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এই আগ্রাসনে
সবকিছুই সম্ভব, তারা এমন কিছুও ঘটাতে পারে যা আগে বিবেচনা
করা হয়নি”।
জ্যেষ্ঠ এই
কর্মকর্তা বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে
আগ্রাসন নিয়ে যুদ্ধ শুরু করেছে, তার প্রতিক্রিয়া হবে লম্বা সময়ের । তবে আমরা আমেরিকান-ইসরায়েলের
যৌথ আগ্রাসনে অবাক হইনি ”।
তিনি আরও বলেন,
“এই যুদ্ধে ইরানকে সংযম দেখানো বা আত্মসমর্পণে আহ্বানের কোনো সুযোগ নেই ।
বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে।
রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।
এদিকে মধ্যপ্রাচ্যে উপসাগরীয় তিন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।