× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ মালয়েশিয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৫ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: আরব নিউজ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: আরব নিউজ

রমজান মাসে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার দেওয়া এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান এবং উন্মুক্ত সংঘাতের ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে শত্রুতার তীব্রতা বেড়েছে, তা আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে এ ধরনের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক”।

উভয় পক্ষেই প্রাণহানির ঘটনা গভীর বেদনার উল্লেখ করে তিনি বলেন, “পবিত্র রমজান মাসে এই সহিংসতা ঘটছে—এটি পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তুলেছে”।


দুই দেশকে সংযম প্রদর্শনের আহবান জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, “মালয়েশিয়া পাকিস্তান ও আফগানিস্তান—উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার অনুরোধ করছে। পাকিস্তানের ন্যায্য নিরাপত্তা উদ্বেগগুলোর সমাধান হওয়া প্রয়োজন। একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করাও সমানভাবে জরুরি। এই দুইটি বিষয় পরস্পরবিরোধী নয়; বরং আলোচনার টেবিলেই এর সমাধান সম্ভব”।

সবশেষ সকলের জন্য নিরাপত্তা প্রার্থনা করে তিনি বলেন, “এই সংঘাতে ক্ষতিগ্রস্ত সব বেসামরিক মানুষের নিরাপত্তার জন্য আমরা প্রার্থনা করি এবং উভয় পক্ষের নেতৃবৃন্দ যেন প্রজ্ঞার পরিচয় দিয়ে শান্তির পথ বেছে নেন—সেই প্রত্যাশা করি”।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানের সীমান্ত এলাকায় হামলা চালায় আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষের বক্তব্য, গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তের পাকিস্তানি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে। আজ শুক্রবারও হামলা অব্যাহত আছে। এরপরই জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা